ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

গোপালগঞ্জে স্ত্রীকে পুকুরে চুবিয়ে হত্যার অভিযোগ, গা ঢাকা দিয়েছেন স্বামী

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পারিবারিক কলহের জেরে মিলি বেগম (২৮) নামে এক গৃহবধূকে পুকুরে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। সোমবার দুপুরে উপজেলার রাতৈইল ইউনিয়নের তানপুরা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী আলামিন পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিলি বেগম ও তার স্বামী আলামিন দুপুরে এক সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামেন। কিছুক্ষণ পর আলামিন একা ঘরে ফিরে এসে তার মোবাইল ও টাকা নিয়ে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যান। শাশুড়ি মিলির কথা জানতে চাইলে তিনি জানান যে মিলি পরে আসবে। দীর্ঘ সময় পার হলেও মিলি ফিরে না আসায় তার মা পুকুরপাড়ে গিয়ে মেয়ের নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি পারিবারিক বিরোধ কেন্দ্রিক হত্যাকাণ্ড হতে পারে। কাশিয়ানী-মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান জানান, অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে স্ত্রীকে পুকুরে চুবিয়ে হত্যার অভিযোগ, গা ঢাকা দিয়েছেন স্বামী

গোপালগঞ্জে স্ত্রীকে পুকুরে চুবিয়ে হত্যার অভিযোগ, গা ঢাকা দিয়েছেন স্বামী

আপডেট সময় : ১১:৩১:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬