ঢাকা ১২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে দেশসেরা চাঁদপুরের হাসান আল মামুন

৪৭তম বিসিএস পরীক্ষায় শিক্ষা ক্যাডারের ইতিহাস বিভাগে জাতীয় মেধায় প্রথম স্থান অধিকার করেছেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সন্তান হাসান আল মামুন। কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে তিনি তার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করেছেন। মামুনের এই সাফল্যে তার নিজ গ্রাম সাতবাড়িয়া ও পুরো চাঁদপুর জেলায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।

হাসান আল মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এর আগে তিনি পশ্চিম দেশগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। হাজীগঞ্জ মডেল কলেজ ও বলাখাল যোগেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করে তিনি উচ্চশিক্ষার জন্য রাজধানীতে পাড়ি জমান।

মরহুম বাবুল মিয়া ও মমতাজ বেগমের কনিষ্ঠ সন্তান মামুনের এই অর্জন নতুন প্রজন্মের জন্য বড় অনুপ্রেরণা। তার বড় ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সুজন আরিফ জানান, ছোটবেলা থেকেই মামুন অত্যন্ত মেধাবী এবং পরিশ্রমী ছিলেন। ভবিষ্যতে সুনাগরিক হিসেবে দেশের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান মামুন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক টাকার বেতন আর এক সমুদ্র উদারতা: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অজানা মানবিক দিক

৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে দেশসেরা চাঁদপুরের হাসান আল মামুন

আপডেট সময় : ১০:৫৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬