ঢাকা ১২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

টানা তিন মাস ৯ শতাংশের উপরে মূল্যস্ফীতি, নাভিশ্বাস জনজীবনে

দেশের বাজারে নিত্যপণ্যের উচ্চমূল্য ও জ্বালানির দামের প্রভাবে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, জুন মাসে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৯ দশমিক ১৬ শতাংশে দাঁড়ালেও এটি টানা তিন মাস ধরে ৯ শতাংশের উপরে অবস্থান করছে। মে মাসে এই হার ছিল ৯ দশমিক ৪২ শতাংশ, যা গত ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ।

পরিসংখ্যান বলছে, জুন মাসে খাদ্য ও খাদ্যবহির্ভূত—উভয় খাতেই মূল্যস্ফীতি সামান্য কমেছে। খাদ্যে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৬০ শতাংশে এবং খাদ্যবহির্ভূত খাতে এই হার ৯ দশমিক ৬১ শতাংশ। তবে এই সামান্য হ্রাস সাধারণ মানুষের পকেটে খুব একটা স্বস্তি ফেরাতে পারেনি। বিশেষ করে সীমিত ও মধ্যবিত্ত আয়ের মানুষ ক্রমবর্ধমান খরচ সামলাতে হিমশিম খাচ্ছে।

শহর ও গ্রাম উভয় অঞ্চলেই মূল্যস্ফীতির চিত্র প্রায় একই রকম। গ্রামে সার্বিক মূল্যস্ফীতি ৯ দশমিক ২৩ শতাংশ এবং শহরে ৯ দশমিক ০১ শতাংশ রেকর্ড করা হয়েছে। অর্থনীতিবিদদের মতে, বাজার তদারকি এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক না হলে এই উচ্চ মূল্যস্ফীতি থেকে উত্তরণ সহজ হবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দৃষ্টিহীনতা দূরীকরণে সরকারের যুগান্তকারী উদ্যোগ: ১০ লাখ ছানি অপারেশন হবে বিনামূল্যে

টানা তিন মাস ৯ শতাংশের উপরে মূল্যস্ফীতি, নাভিশ্বাস জনজীবনে

আপডেট সময় : ১১:০০:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬