ঢাকা ১২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

আড়িয়াল খাঁর তীব্র ভাঙনে ঝুঁকিতে শতকোটি টাকার সেতু, আতঙ্কে শিবচরবাসী

মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদের অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে ৯৭ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি গুরুত্বপূর্ণ সেতু। নদের দক্ষিণ পাশে নতুন করে ভাঙন শুরু হওয়ায় সেতুর পিলারগুলো এখন হুমকির মুখে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, ২০২৩ সালের নভেম্বরে ‘লিটন চৌধুরী’ নামের এই ৫৫০ মিটার দীর্ঘ সেতুটি চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছিল। এর ফলে শিবচর সদরের সঙ্গে তিনটি ইউনিয়নের সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। তবে সাম্প্রতিক ভাঙনে সেতুর একটি পিলার এখন নদীর মাঝখানে চলে এসেছে, যা আগে পাড়ের কাছে ছিল। স্থানীয়দের অভিযোগ, গত বর্ষা থেকেই ভাঙন শুরু হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

সরেজমিনে দেখা গেছে, সেতুর নিচে শক্তিশালী ঘূর্ণিস্রোতের কারণে বালুমাটি ধসে পড়ছে। এলজিইডি সূত্রে জানা গেছে, ১১টি স্প্যান ও ৯টি পিয়রের ওপর নির্মিত এই সেতুটি ওই অঞ্চলের লক্ষাধিক মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম। দ্রুত ভাঙন রোধ করা না গেলে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক টাকার বেতন আর এক সমুদ্র উদারতা: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অজানা মানবিক দিক

আড়িয়াল খাঁর তীব্র ভাঙনে ঝুঁকিতে শতকোটি টাকার সেতু, আতঙ্কে শিবচরবাসী

আপডেট সময় : ১১:০০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬