ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

সিলেটে আওয়ামী লীগ নেতাদের আধিপত্যের লড়াই: সিকন্দরপুর গ্রামে চরম আতঙ্ক

সিলেটের ওসমানীনগর উপজেলার সিকন্দরপুর পশ্চিমগাঁও গ্রামে প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চরম অস্থিরতা বিরাজ করছে। সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া এবং স্থানীয় নেতা শফিকুল ইসলামের নেতৃত্বাধীন সশস্ত্র ক্যাডার বাহিনীর মহড়ায় গ্রামবাসী এখন তটস্থ। অভিযোগ রয়েছে, গত কয়েক দিনে একাধিক বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এমনকি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ভিডিও ফুটেজ পাওয়া গেলেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে চলা এই বিরোধে এখন পর্যন্ত তিনটি হত্যাকাণ্ডসহ অসংখ্য রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ৫ আগস্টের পর কিছুদিন পরিস্থিতি শান্ত থাকলেও সম্প্রতি আত্মগোপনে থাকা নেতারা পুনরায় সক্রিয় হওয়ায় গ্রামে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, সশস্ত্র হামলার কারণে অনেক পরিবার গৃহবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে। প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ ছাড়া এই সংঘাত নিরসন সম্ভব নয় বলে মনে করছেন ভুক্তভোগীরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে আধুনিক ভিসানীতির খসড়া প্রণয়ন

সিলেটে আওয়ামী লীগ নেতাদের আধিপত্যের লড়াই: সিকন্দরপুর গ্রামে চরম আতঙ্ক

আপডেট সময় : ০৯:৩২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬