সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে চারটি ভারতীয় এয়ারগান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর মিনাটিলা বিওপির সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কাঁঠালবাড়ী এলাকা থেকে তিনটি এবং শনিবার দুপুরে ঝিঙ্গাবাড়ী এলাকা থেকে আরও একটি এয়ারগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, উদ্ধারকৃত অস্ত্রগুলো স্থানীয় থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার এবং অস্ত্র চোরাচালান রোধে বিজিবি সবসময় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিতে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























