ঢাকা ০৬:০০ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

কোটালীপাড়ায় সড়ক সংস্কারে পুকুরচুরি: হাত দিলেই উঠে যাচ্ছে কার্পেটিং, ভিডিও ভাইরাল

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি সড়ক সংস্কার কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। কাজ শেষ হওয়ার মাত্র ১০ দিনের মাথায় সড়কের বিভিন্ন স্থান থেকে কার্পেটিং উঠে যাচ্ছে। হাত দিয়ে কার্পেটিং তুলে ফেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, উপজেলার শিকিরবাজার স্কাউট ভবন থেকে পূর্ব চিত্রাপাড়া পর্যন্ত প্রায় ১ হাজার ২৬৫ মিটার দীর্ঘ এই সড়ক সংস্কারে শুরু থেকেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে। প্রকল্পের নকশা অনুযায়ী রাস্তার দুই পাশে মাটির শোল্ডার নির্মাণের কথা থাকলেও বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই। এছাড়া কার্পেটিংয়ের আগে প্রয়োজনীয় বিটুমিন ও প্রাইম কোট যথাযথভাবে ব্যবহার না করায় সামান্য আঘাতেই রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনিয়মের বিষয়ে প্রতিবাদ করায় স্থানীয় বাসিন্দা ও গণমাধ্যমকর্মীদের ঠিকাদার ইয়াছিন শেখ হুমকি দিয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, ‘গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়)‘-এর আওতায় প্রায় ৭৪ লাখ ৬৭ হাজার ৩০১ টাকা ব্যয়ে এই সংস্কার কাজ সম্পন্ন করা হয়। চুয়াডাঙ্গার জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স লিমিটেড কার্যাদেশ পেলেও স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজটি বাস্তবায়ন করছেন ঠিকাদার ইয়াছিন শেখ। নিম্নমানের ইটের খোয়া ও নামমাত্র বিটুমিন ব্যবহার করে কাজ শেষ করায় ১০ দিন পার হতে না হতেই সড়কের কঙ্কাল দশা বেরিয়ে পড়েছে।

এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক জানান, সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওটি তাদের নজরে এসেছে। বিষয়টি তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি অর্থের এমন অপচয় ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

কোটালীপাড়ায় সড়ক সংস্কারে পুকুরচুরি: হাত দিলেই উঠে যাচ্ছে কার্পেটিং, ভিডিও ভাইরাল

আপডেট সময় : ০৪:১৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬