ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

সিলেট সীমান্তে বিজিবির বড় অভিযান, ৮৫ লাখ টাকার চোরাচালানি পণ্য উদ্ধার

সিলেটের সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ৪৮ বিজিবির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৫ লাখ ৯২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের আওতাধীন বাংলাবাজার, সোনালীচেলা, বিছনাকান্দি, সোনারহাট, প্রতাপপুর ও মিনাটিলাসহ বেশ কিছু সীমান্ত পয়েন্টে একযোগে এই অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় গরু, মহিষ, জিরা, সুপারি, চকলেট, মদ এবং একটি এয়ার রাইফেল জব্দ করা হয়েছে। এছাড়া বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচারের সময় শিং মাছ এবং পাথর ও বালু বহনকারী একটি নৌকাও আটক করা হয়।

সীমান্তে চোরাচালান রোধে বিজিবির এই ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। জব্দকৃত মালামাল পরবর্তী আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খামেনির নেতৃত্ব ও প্রজ্ঞা প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় হয়ে থাকবে: শাহবাজ শরিফ

সিলেট সীমান্তে বিজিবির বড় অভিযান, ৮৫ লাখ টাকার চোরাচালানি পণ্য উদ্ধার

আপডেট সময় : ০৭:৫৭:০৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬