ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

আজমিরীগঞ্জে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারালেন বৃদ্ধ

হবিগঞ্জের আজমিরীগঞ্জে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় ইসালখা মিয়া (৭০) নামে এক বৃদ্ধ পথচারীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার বদলপুর ইউনিয়নের পিরোজপুর গ্রাম সংলগ্ন হবিগঞ্জ-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোলচত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জলসুখা এলাকার ভাইরাল ব্রিজের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন অসংখ্য পর্যটক সেখানে ভিড় করেন। ঘটনার সময় বেশ কয়েকটি মোটরসাইকেল অত্যন্ত বেপরোয়া গতিতে ওই এলাকায় চলাচল করছিল। নিহত ইসালখা মিয়া একটি বিয়ের অনুষ্ঠান শেষে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে একটি নিয়ন্ত্রণহীন মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই চালক মোটরসাইকেলটি ফেলে রেখে পালিয়ে যায়।

আহত বৃদ্ধকে উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। নিহত ইসালখা মিয়া বদলপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের বড়হাটি এলাকার বাসিন্দা ছিলেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘বাভি’, গুয়াম ও মারিয়ানায় জরুরি অবস্থা জারি

আজমিরীগঞ্জে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারালেন বৃদ্ধ

আপডেট সময় : ০১:০৬:০৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬