ঢাকা ০৬:০০ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

সালমান শাহর মৃত্যুরহস্য উন্মোচনে কবর থেকে তোলা হচ্ছে দেহাবশেষ, নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

নব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর দীর্ঘ ২৮ বছর পর রহস্য উদ্ঘাটনে নতুন মোড় নিয়েছে। আদালতের নির্দেশে তার দেহাবশেষ কবর থেকে উত্তোলনের প্রক্রিয়া শুরু হয়েছে। এই কার্যক্রম তদারকির জন্য সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রসিকিউশন পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহ আলম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এ সংক্রান্ত দাপ্তরিক আদেশের অনুলিপি ইতিমধ্যে সিলেটে পৌঁছেছে।

এর আগে গত ২০ মে মামলার তদন্তকারী সংস্থা সিআইডির পক্ষ থেকে সালমান শাহর মরদেহ পুনরায় ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলার আবেদন করা হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশের সুরতহাল ও পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেন। যদিও মামলার বাদী পক্ষ এই আদেশের বিরোধিতা করে আবেদন করেছিল, তবে আদালত আগের আদেশই বহাল রাখেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসা থেকে সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। শুরুতে অপমৃত্যুর মামলা হলেও পরে তা হত্যা মামলায় রূপান্তরিত হয়। গত তিন দশকে সিআইডি, পিবিআই এবং বিচার বিভাগীয় তদন্তে ঘটনাটিকে ‘আত্মহত্যা’ বলা হলেও তার পরিবার শুরু থেকেই এই প্রতিবেদনগুলো প্রত্যাখ্যান করে আসছে। ২০২২ সালে পুনরায় তদন্তের নির্দেশের পর এই নতুন পদক্ষেপের মাধ্যমে সত্য বেরিয়ে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

সালমান শাহর মৃত্যুরহস্য উন্মোচনে কবর থেকে তোলা হচ্ছে দেহাবশেষ, নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

আপডেট সময় : ০৪:১১:০২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬