ঢাকা ০৬:০০ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

সাবেক ছাত্রলীগ নেতার হাত থেকে ক্রেস্ট নিলেন কুমিল্লার ডিসি, তোলপাড়

নিষিদ্ধ সংগঠনের সাবেক এক নেতার হাত থেকে কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) রোজী আক্তারের ক্রেস্ট গ্রহণের ঘটনা নিয়ে ব্যাপক বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ডিসির ক্রেস্ট গ্রহণের একটি ছবি ভাইরাল হলে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়। ছবিতে দেখা যায়, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ নিউ হোস্টেল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন ডিসির কার্যালয়ে গিয়ে তাকে ক্রেস্ট প্রদান করছেন।

এই ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। কুমিল্লা মহানগর ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবু রায়হান বলেন, জুলাই বিপ্লবের স্মৃতি এখনো দগদগে, এর মধ্যে নিষিদ্ধ সংগঠনের নেতাদের ডিসির কার্যালয়ে এভাবে বরণ করে নেওয়া শহীদদের রক্তের সঙ্গে বেইমানি। তিনি প্রশাসনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন এবং ডিসিকে সতর্ক থাকার আহ্বান জানান।

একই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আজমির শরীফ। তিনি প্রশ্ন তোলেন, নিষিদ্ধ সংগঠনের নেতারা কীভাবে প্রশাসনের উচ্চপদে আসীন কর্মকর্তাদের কাছে পৌঁছানোর সুযোগ পায়। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন জানিয়েছেন, তিনি বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলবেন এবং বিস্তারিত খতিয়ে দেখবেন। তবে এ বিষয়ে জেলা প্রশাসক রোজী আক্তারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

সাবেক ছাত্রলীগ নেতার হাত থেকে ক্রেস্ট নিলেন কুমিল্লার ডিসি, তোলপাড়

আপডেট সময় : ০৪:১৪:০৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬