ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

সিলেট বিভাগে জুন মাসে সড়ক দুর্ঘটনায় ঝরল ২৯ প্রাণ, শীর্ষে সুনামগঞ্জ

সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনার হার ও প্রাণহানি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। সদ্য সমাপ্ত জুন মাসে বিভাগের চার জেলায় মোট ২৯টি সড়ক দুর্ঘটনায় ২৯ জনের মৃত্যু হয়েছে। এই নিহতদের মধ্যে ১২ জনই ছিলেন পথচারী। নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এই পরিসংখ্যান উঠে এসেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জুন মাসে সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সুনামগঞ্জ জেলায়, যেখানে ১০ জন নিহত হয়েছেন। অন্যদিকে সিলেট জেলায় নিহতের সংখ্যা তুলনামূলক কম। নিহত ২৯ জনের মধ্যে ২০ জন পুরুষ, ৫ জন নারী এবং ৪ জন শিশু রয়েছেন। এছাড়া বিভিন্ন দুর্ঘটনায় আরও ৩৬ জন গুরুতর আহত হয়েছেন।

নিসচার বিশ্লেষণে বলা হয়েছে, পথচারীদের অসচেতনতা, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, বেপরোয়া ওভারটেকিং এবং মোটরসাইকেল চালকদের মানসম্মত হেলমেট ব্যবহার না করাই এসব দুর্ঘটনার প্রধান কারণ। যদিও মে মাসের তুলনায় জুন মাসে প্রাণহানি কিছুটা কমেছে, তবুও সড়কের নিরাপত্তা নিশ্চিতে কঠোর তদারকি ও ট্রাফিক আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ মাস পর চালু হলো ইরান ও কাতারের সরাসরি নৌ-বাণিজ্য পথ

সিলেট বিভাগে জুন মাসে সড়ক দুর্ঘটনায় ঝরল ২৯ প্রাণ, শীর্ষে সুনামগঞ্জ

আপডেট সময় : ০৬:৪০:৫৬ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬