ঢাকা ০৬:০২ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

ইসরায়েলে গৃহযুদ্ধের ‘বাস্তব ও স্পষ্ট’ ঝুঁকি দেখছেন ৬০ শতাংশ নাগরিক: জরিপ

ইসরায়েলের অভ্যন্তরীণ সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি চরম অবনতির দিকে যাচ্ছে বলে মনে করছেন দেশটির অধিকাংশ নাগরিক। জুইশ পিপল পলিসি ইনস্টিটিউটের এক সাম্প্রতিক জরিপে উঠে এসেছে যে, প্রায় ৬০ শতাংশ ইসরায়েলি দেশটিতে একটি ‘বাস্তব ও স্পষ্ট’ গৃহযুদ্ধের ঝুঁকি দেখছেন।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৭৯ শতাংশই গত এক বছরকে সামাজিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত ‘নেতিবাচক’ হিসেবে মূল্যায়ন করেছেন। এছাড়া প্রায় ৪৯ শতাংশ নাগরিক দেশের ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তা ও হতাশায় ভুগছেন। রাজনৈতিক মেরুকরণ এমন পর্যায়ে পৌঁছেছে যে, ৫২ শতাংশ উত্তরদাতা আশঙ্কা করছেন দেশটির প্রধানমন্ত্রী বা কোনো শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বকে লক্ষ্য করে রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

থিংক ট্যাংকটির সভাপতি ইয়েদিদিয়া স্টার্ন এই পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেছেন। তিনি জানান, ইসরায়েলি সমাজ বর্তমানে চরমভাবে বিভক্ত ও মেরুকৃত। অভ্যন্তরীণ এই ফাটলই এখন দেশটির জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সামাজিক সংহতি ফিরিয়ে আনতে দীর্ঘমেয়াদি ও জরুরি কর্মপরিকল্পনা প্রয়োজন বলে তিনি মনে করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

ইসরায়েলে গৃহযুদ্ধের ‘বাস্তব ও স্পষ্ট’ ঝুঁকি দেখছেন ৬০ শতাংশ নাগরিক: জরিপ

আপডেট সময় : ০৪:১৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬