শরীয়তপুরের জাজিরায় চাঞ্চল্যকর পঞ্চম শ্রেণির ছাত্রী রিমা হত্যা মামলায় নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় পরিবর্তন করেছে হাইকোর্ট। সোমবার সকালে হাইকোর্টের একটি বেঞ্চ এই রায় ঘোষণা করেন। রায়ে দুই আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং বাকি দুইজনকে মামলা থেকে খালাস প্রদান করা হয়েছে।
এর আগে ২০১৯ সালের মে মাসে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছিল। দণ্ডিতরা ছিলেন চুন্নু মোড়ল, স্বপ্না বেগম, নুরু মোড়ল এবং সেলিম চকিদার। মামলার বিবরণ অনুযায়ী, ২০১৭ সালের ১১ সেপ্টেম্বর জাজিরার আহমেদ চোকদার কান্দি গ্রামের ইলিয়াছ চোকদারের মেয়ে রিমা আক্তার নিখোঁজ হয়। দুদিন পর একটি পরিত্যক্ত ভিটা থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহত শিশুর বাবা বাদী হয়ে জাজিরা থানায় হত্যা মামলা দায়ের করেছিলেন।
রিপোর্টারের নাম 

























