ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

‘ফেস দ্যা পিপল’ সম্পাদকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, তদন্তের নির্দেশ দিলেন আদালত

অনলাইন নিউজ পোর্টাল ‘ফেস দ্যা পিপল’-এর সম্পাদক ও প্রকাশক সাইফুর সাগর এবং ইনভেস্টিগেশন রিপোর্টার মোহাম্মদ ইউসুফের বিরুদ্ধে চাঁদাবাজি ও মানহানির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মাস্তুল ফাউন্ডেশনের পক্ষ থেকে করা এই আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, আসামিরা ফাউন্ডেশনের কার্যালয়ে গিয়ে বিভিন্ন প্রতিবেদন ও প্রেস বিজ্ঞপ্তির বিনিময়ে মোটা অঙ্কের টাকা দাবি করেন। এছাড়া প্রতিষ্ঠানটির নিয়মিত কার্যক্রম পরিচালনার জন্য মাসিক ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। এই অনৈতিক দাবি পূরণ না করায় প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ন করার হুমকি দেওয়া হয় এবং পরবর্তীতে পোর্টালে মানহানিকর প্রতিবেদন প্রকাশ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বাদী পক্ষের আইনজীবী জানিয়েছেন, ওই মিথ্যা প্রতিবেদনের ফলে প্রতিষ্ঠানের প্রায় ২০ কোটি টাকার মানহানি ঘটেছে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি আমলে নিয়েছেন এবং আগামী ১০ আগস্টের মধ্যে পিবিআইকে বিস্তারিত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ মাস পর চালু হলো ইরান ও কাতারের সরাসরি নৌ-বাণিজ্য পথ

‘ফেস দ্যা পিপল’ সম্পাদকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, তদন্তের নির্দেশ দিলেন আদালত

আপডেট সময় : ০৬:৪২:৩৬ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬