ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

রংপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে এক এইচএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টার দিকে উপজেলার পাগলাপীর সড়কের শাহপাড়া মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম প্রান্তীক গোস্বামী রঙ্গন (১৭)।

নিহত প্রান্তীক রামনগরপাড়া গ্রামের প্রদীপ চন্দ্র গোস্বামীর একমাত্র ছেলে এবং ধনতলা রেয়াজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ব্যক্তিগত প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন তিনি। পথে পাগলাপীর বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ মাস পর চালু হলো ইরান ও কাতারের সরাসরি নৌ-বাণিজ্য পথ

রংপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৬:৩৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬