ঢাকা ১২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

বদরগঞ্জে বন উজাড়ের মহোৎসব: কাঠ পাচারে কর্মকর্তাদের যোগসাজশের অভিযোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের সামাজিক বনায়নের মূল্যবান গাছ রাতের অন্ধকারে উজাড় হয়ে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের এক শ্রেণির অসাধু কর্মকর্তা ও বনরক্ষা কমিটির কতিপয় সদস্যের যোগসাজশে প্রতিদিন সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত চলে এই গাছ পাচারের কাজ। পাচারকৃত এসব গাছ ট্রাক ও বিভিন্ন যানবাহনে করে পার্শ্ববর্তী মিঠাপুকুরসহ বিভিন্ন এলাকার করাতকলে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

সম্প্রতি লোহানীপাড়া বিট অফিস থেকে জব্দকৃত বিপুল পরিমাণ কাঠ রহস্যজনকভাবে উধাও হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। বনরক্ষা কমিটির সদস্যরা জানান, বিট কর্মকর্তাদের অবহেলার কারণে বনের আকাশমনিসহ অন্যান্য দামি গাছ কেটে নিয়ে যাচ্ছে চোরাকারবারিরা। অনেক ক্ষেত্রে ঝড়ে পড়া গাছ উদ্ধারের নামেও লাখ লাখ টাকার কাঠ আত্মসাতের অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে।

এ বিষয়ে বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, বন উজাড়ের ঘটনায় কারো সম্পৃক্ততার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে বন বিভাগ জনবল সংকটের অজুহাত দিলেও স্থানীয়দের দাবি, কার্যকর নজরদারি বাড়ালে বনের এই জাতীয় সম্পদ রক্ষা করা সম্ভব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন

বদরগঞ্জে বন উজাড়ের মহোৎসব: কাঠ পাচারে কর্মকর্তাদের যোগসাজশের অভিযোগ

আপডেট সময় : ১০:২৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬