ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

নড়াইলে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার

নড়াইলসহ পাশ্ববর্তী তিন জেলায় বিশেষ অভিযান চালিয়ে একটি সক্রিয় আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। নড়াইল জেলা পুলিশের একটি বিশেষ দল টানা তিন দিন গোপালগঞ্জ, খুলনা ও নড়াইলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়। এ সময় লুণ্ঠিত স্বর্ণালঙ্কার ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ জুন নড়াইলের নড়াগাতী থানার পাখিমারা গ্রামে এক কৃষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এরপরই অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে জেলা পুলিশ ব্যাপক তৎপরতা শুরু করে। তদন্তের এক পর্যায়ে ডাকাতদের অবস্থান নিশ্চিত হয়ে এই সাড়াশি অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে পাঁচজন সরাসরি ডাকাতিতে জড়িত এবং একজন লুণ্ঠিত মালামাল কেনাবেচার অভিযোগে আটক হয়েছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ডাকাতির ঘটনায় তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের অধিকাংশের বিরুদ্ধেই বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত স্বর্ণালঙ্কার গলিত অবস্থায় পাওয়া গেছে এবং রোববার বিকেলে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ মাস পর চালু হলো ইরান ও কাতারের সরাসরি নৌ-বাণিজ্য পথ

নড়াইলে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার

আপডেট সময় : ০৬:৪২:৪৬ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬