পারমাণবিক চুক্তি বা কোনো সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের দীর্ঘদিনের বৈরি সম্পর্কের কোনো পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন তেহরানের রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মোস্তফা খোশচেশম। আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন যে, কোনো বাহ্যিক আলোচনায় ইরান বিভ্রান্ত বা প্রতারিত হবে না।
অধ্যাপক খোশচেশম বলেন, ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় সাধারণ মানুষের বিপুল উপস্থিতি আন্তর্জাতিক মহলে একটি শক্তিশালী বার্তা দিয়েছে। ইরানি জনগণ তাদের শত্রুদের সম্পর্কে সচেতন এবং তারা জানে যে পশ্চিমারা তাদের প্রতি শত্রুতা বজায় রাখবে। চুক্তি হোক বা না হোক, ইরান মনে করে যে তাদের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সাইবার হামলা এবং অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
সাক্ষাৎকারে তিনি আরও উল্লেখ করেন, ইরানের বিরুদ্ধে একটি দীর্ঘমেয়াদী ‘হাইব্রিড যুদ্ধ’ চালানো হচ্ছে। এর অংশ হিসেবে সফট ওয়ারফেয়ার, গুপ্তহত্যা এবং প্রয়োজনে সামরিক হামলার হুমকিও উড়িয়ে দেওয়া যায় না। জনগণের এই স্বতঃস্ফূর্ত সমর্থন মূলত সরকারের নীতি ও ঘোষিত লক্ষ্যগুলোর প্রতি তাদের অটল আস্থারই বহিঃপ্রকাশ।
রিপোর্টারের নাম 
























