ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

ফটিকছড়িতে ট্রলি উল্টে কিশোর চালকের মৃত্যু, আহত ১

চট্টগ্রামের ফটিকছড়িতে ডেকোরেশনের মালামালবাহী একটি ট্রলি উল্টে মো. মিনহাজ উদ্দিন (১৫) নামের এক কিশোর চালক নিহত হয়েছে। এ ঘটনায় মো. সায়েম (১৪) নামের আরেক কিশোর গুরুতর আহত হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার লেলাং ইউনিয়নের কাশেম চেয়ারম্যান বাড়ি সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, ডেকোরেশনের মালামাল নিয়ে একটি বিয়ে বাড়িতে যাওয়ার পথে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত দুই কিশোরকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিনহাজকে মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। আইনি প্রক্রিয়া শেষে নিহত কিশোরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইলিশের উৎপাদন নিয়ে বিতর্ক: সরকারি তথ্যে বৃদ্ধি, বাস্তবে কমছে সরবরাহ ও বাড়ছে দাম

ফটিকছড়িতে ট্রলি উল্টে কিশোর চালকের মৃত্যু, আহত ১

আপডেট সময় : ০৬:২৮:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬