ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে হামলা, ইয়েমেন উপকূলে উত্তেজনা

ইয়েমেনের লোহিত সাগর উপকূলে একটি পণ্যবাহী জাহাজ হামলার শিকার হয়েছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী হোদাইদাহ থেকে প্রায় ৩০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থানকালে জাহাজটি থেকে বিপৎসংকেত পাওয়া যায়।

ঘটনাটি জানাজানি হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। ওই অঞ্চল দিয়ে চলাচলকারী অন্যান্য জাহাজগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে সমুদ্রসীমায় কোনো ধরনের সন্দেহজনক তৎপরতা নজরে এলে দ্রুত কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দিয়েছে ইউকেএমটিও।

তবে এই হামলার ঘটনার দায় এখন পর্যন্ত কোনো দেশ বা সশস্ত্র গোষ্ঠী স্বীকার করেনি। লোহিত সাগরের এই রুটটি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এমন হামলায় ওই এলাকায় নতুন করে উত্তেজনা বিরাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তেহরানে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিশোধের ডাক

লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে হামলা, ইয়েমেন উপকূলে উত্তেজনা

আপডেট সময় : ০৪:২৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬