বর্ষাকাল মানেই যখন-তখন বৃষ্টির আগমন, আর এর প্রথম শিকার হয় আমাদের জুতা। ভেজা রাস্তায় জুতা নষ্ট হওয়ার পাশাপাশি পায়ের অস্বস্তি এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়ে। তাই বর্ষার দিনে সঠিক জুতা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্যাশন ও আরামের পাশাপাশি এই সময়ে নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখা প্রয়োজন।
বর্ষায় চামড়া বা র্যাক্সিনের জুতা পরিহার করা উচিত। কারণ এই ধরনের জুতা বৃষ্টিতে ভিজে দ্রুত নষ্ট হয়ে যায় এবং পায়ে ছত্রাক বা অ্যালার্জির মতো সমস্যা সৃষ্টি করতে পারে। এর পরিবর্তে প্লাস্টিক বা পানিনিরোধক স্যান্ডেল-জুতা বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ। এগুলো সহজে ভেজে না এবং ভিজলেও দ্রুত শুকিয়ে যায়, ফলে পায়ের স্বাস্থ্য ভালো থাকে।
শহরের রাস্তাঘাট বর্ষায় প্রায়শই জলমগ্ন থাকে, অনেক জায়গায় গর্ত তৈরি হয়। এমন পরিস্থিতিতে পেন্সিল হিল, বড় হিল বা পাতলা সোলের চপ্পল এড়িয়ে চলা উচিত। এই ধরনের জুতা পরে হাঁটা বিপজ্জনক হতে পারে এবং পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হওয়ার আশঙ্কা থাকে। তাই বর্ষার দিনে মজবুত গ্রিপযুক্ত, ফ্ল্যাট বা মাঝারি হিলের জুতা বেছে নেওয়া উচিত, যা ভেজা রাস্তায় চলাচলের জন্য নিরাপদ এবং আরামদায়ক।
রিপোর্টারের নাম 

























