ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক বিশ্বখ্যাত ব্র্যান্ড নাইকি এবার মানুষের মানসিক প্রশান্তি নিশ্চিত করতে বাজারে এনেছে বিশেষ ধরনের ‘মাইন্ড’ জুতা। স্নায়ুবিজ্ঞান বা নিউরোলজি-ভিত্তিক এই জুতাটি বাজারে আসার পর থেকেই বিশ্বজুড়ে ক্রেতাদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। নাইকির দাবি, এই জুতা পরিধান করলে মানসিক বিভ্রান্তি দূর হয় এবং মনোযোগ বৃদ্ধিতে সহায়তা করে।
স্মার্টওয়াচ বা ফিটনেস ট্র্যাকারের মতো এটিও পরিধানযোগ্য প্রযুক্তির এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। বিশেষ করে ব্যায়াম বা খেলার আগে এবং পরে বিশ্রামের সময় পরার জন্য এটি নকশা করা হয়েছে। পুরুষ ও নারী উভয়ের জন্য মিউল ও স্নিকার স্টাইলে পাওয়া যাচ্ছে এই জুতা। বাজারজাত করার অল্প সময়ের মধ্যেই এর স্টক শেষ হয়ে গেছে এবং অনলাইনে কয়েক লাখ মানুষ এটি কেনার জন্য অপেক্ষায় রয়েছেন।
নাবোসো বা কোপার্নির মতো ব্র্যান্ডগুলো যখন স্বাস্থ্যগত সুবিধার জন্য বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করছে, তখন নাইকির এই ‘মাইন্ড’ জুতা জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। এমনকি সেকেন্ডারি মার্কেটপ্লেসগুলোতেও এই জুতা নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে।
রিপোর্টারের নাম 

























