ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

সাগরে নিম্নচাপের প্রভাবে উত্তাল উপকূল: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিম্নচাপটি বর্তমানে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং এটি পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর প্রচণ্ড উত্তাল রয়েছে। বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঝুঁকি এড়াতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে ফিরতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করতে বলা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কার্বন ক্রেডিট অর্জনে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

সাগরে নিম্নচাপের প্রভাবে উত্তাল উপকূল: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

আপডেট সময় : ০২:১৪:২৬ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬