ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

সৃজনশীলতাকে স্বীকৃতি: বার্জার ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ডের বিজয়ীদের হাতে পুরস্কার

ইন্টেরিয়র ডিজাইনের অসাধারণ কাজ এবং সৃজনশীল প্রতিভাকে সম্মানিত করতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো ‘বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইন’ (বিএআইডি)। সম্প্রতি রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অভ্যন্তরীণ স্থাপত্যশৈলী ও নকশার মাধ্যমে যারা নতুনত্ব নিয়ে আসছেন, তাদের উৎসাহিত করতেই বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এই প্ল্যাটফর্মটি তৈরি করেছে।

এবারের আসরে প্রফেশনাল ও অ্যামেচার—এই দুই বিভাগে মোট ২০৮টি প্রকল্প জমা পড়েছিল। এর মধ্যে সাতটি শ্রেষ্ঠ প্রকল্পকে চূড়ান্তভাবে পুরস্কৃত করা হয়। প্রফেশনাল বিভাগে মেকওভারস বাই আনমন, কবিতা কুঞ্জ, সোল এবং অজো আইডিয়া স্পেস পুরস্কার অর্জন করে। অন্যদিকে, অ্যামেচার বিভাগে বিজয়ী হয় ‘বীর চট্টলা’ শীর্ষক প্রকল্প। এ ছাড়া বিশেষ সম্মাননা হিসেবে প্রফেশনাল বিভাগে আরও দুটি প্রকল্পকে কমেন্ডেশন অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বার্জার পেইন্টসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি দেশের প্রথিতযশা স্থপতি ও জুরি বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আধুনিক জীবনযাত্রায় ইন্টেরিয়র ডিজাইন কেবল সাজসজ্জা নয়, বরং এটি মানুষের রুচি ও জীবনমানের প্রতিফলন। এই ধরনের আয়োজন তরুণ ডিজাইনারদের আরও সাহসী ও সৃজনশীল হতে অনুপ্রাণিত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ আফ্রিকার কাছে হার, নারী বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ

সৃজনশীলতাকে স্বীকৃতি: বার্জার ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ডের বিজয়ীদের হাতে পুরস্কার

আপডেট সময় : ০৭:৩৪:২৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬