ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

শ্রমিকের মর্যাদা ও ন্যায্য পাওনা নিশ্চিতে ইসলামী শ্রমনীতির বিকল্প নেই

শ্রমিকদের প্রকৃত মুক্তি ও অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মো. আতিকুর রহমান। তিনি বলেছেন, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক পরিশোধের যে আদর্শ ইসলাম দিয়েছে, তা নিশ্চিত করতে পারলেই সমাজে ইনসাফ কায়েম হবে।

দিনাজপুরে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের অর্থনীতি সচল রাখতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য হলেও তারা আজও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। স্বাধীনতার এত বছর পরেও শ্রমিকদের জীবনমানের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। বিশেষ করে সাম্প্রতিক জুলাই অভ্যুত্থানে শ্রমিকদের আত্মত্যাগ ও নারী শ্রমিকদের বৈষম্যের কথা উল্লেখ করে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।

বর্তমান বাজেটের সমালোচনা করে তিনি বলেন, এটি সাধারণ শ্রমিকবান্ধব নয় বরং প্রভাবশালী শ্রেণির স্বার্থ রক্ষা করছে। তিনি মালিক, শ্রমিক ও রাষ্ট্র—সব পক্ষকে ঐক্যবদ্ধ হয়ে একটি নৈতিক ও মানবিক শ্রমনীতি গড়ে তোলার আহ্বান জানান। ন্যায়বিচারের ভিত্তিতে সমাজ গঠন করলেই কেবল শ্রমিকদের প্রকৃত মুক্তি সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেট সীমান্তে বিজিবির বড় অভিযান, ৮৫ লাখ টাকার চোরাচালানি পণ্য উদ্ধার

শ্রমিকের মর্যাদা ও ন্যায্য পাওনা নিশ্চিতে ইসলামী শ্রমনীতির বিকল্প নেই

আপডেট সময় : ০৬:৪৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬