ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে ডিজিটাল পদ্ধতি অনুসরণের ঘোষণা দিয়েছেন সমাজকল্যাণ ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, এখন থেকে আর কাউকে কার্ডের জন্য ধরণা দিতে হবে না, বরং বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে কম্পিউটারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে প্রকৃত উপকারভোগী নির্বাচন করা হবে। শনিবার রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। প্রতিবন্ধী শিক্ষা ও সেবার প্রসারে প্রতিটি উপজেলায় বিশেষায়িত স্কুল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান। পরিদর্শনকালে কার্যালয়ের অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী এবং কর্মকর্তাদের দায়িত্ব পালনে আরও সচেষ্ট হওয়ার নির্দেশ দেন। সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়াই বর্তমান সরকারের লক্ষ্য বলে তিনি পুনর্ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 





















