ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

জামালপুরে ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা: দুশ্চিন্তায় ১০০ পরীক্ষার্থী

জামালপুরে এইচএসসি পরীক্ষায় বড় ধরনের বিপত্তির ঘটনা ঘটেছে। শনিবার সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র বিতরণ করা হয়। এতে সরকারি জাহেদা সফির মহিলা কলেজের প্রায় ১০০ জন পরীক্ষার্থী বিভ্রান্তি ও ভোগান্তির শিকার হয়েছেন। পরীক্ষা শেষ হওয়ার পর বিষয়টি নজরে আসায় পরীক্ষার্থীদের মধ্যে চরম উদ্বেগ দেখা দেয়।

কেন্দ্র সচিব ও সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ মীর শওকত আলম জানান, প্রশ্নপত্রের প্যাকেটের উপরে ২০২৬ সাল লেখা থাকলেও ভেতরে ভুলবশত ২০২৫ সালের সিলেবাসের প্রশ্ন ছিল। বিষয়টি তাৎক্ষণিকভাবে শিক্ষা বোর্ডকে জানানো হয়েছে। বোর্ড কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে যে, এই ১০০ জন পরীক্ষার্থীর উত্তরপত্র আলাদাভাবে মূল্যায়ন করা হবে এবং ফলাফলের ক্ষেত্রে নমনীয়তা প্রদর্শন করা হবে। তবে দীর্ঘদিনের প্রস্তুতির পর এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় পরীক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে শঙ্কায় রয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেট সীমান্তে বিজিবির বড় অভিযান, ৮৫ লাখ টাকার চোরাচালানি পণ্য উদ্ধার

জামালপুরে ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা: দুশ্চিন্তায় ১০০ পরীক্ষার্থী

আপডেট সময় : ০৬:৪২:৫০ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬