ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

সাতক্ষীরায় কাভার্ড ভ্যান ভর্তি ১৮ লাখ টাকার মাদক জব্দ, গ্রেফতার ১

সাতক্ষীরার শ্যামনগর এলাকায় অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যান থেকে ১৮ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য জব্দ করেছে র‍্যাব-৬। শনিবার সকালে উপজেলার মথুরাপুর এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে মাদক চোরাচালানের অভিযোগে মো. আব্দুল মজিদ (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব জানায়, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১৮৮৩ বোতল নিষিদ্ধ কোডিনযুক্ত কফ সিরাপ, যার বাজারমূল্য প্রায় ১৮ লাখ ৮৩ হাজার টাকা। এছাড়া বিপুল পরিমাণ ভারতীয় ওষুধি পণ্য এবং ৩২০ ব্যাগ ভারতীয় বিড়ি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আব্দুল মজিদ দীর্ঘদিন ধরে এই চোরাচালান চক্রের সঙ্গে জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

উদ্ধারকৃত আলামতসহ আসামিকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদকের অনুপ্রবেশ ঠেকাতে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও অনিয়মের অভিযোগ: বগুড়া চেম্বারের প্রধান নির্বাহী অব্যাহতিপ্রাপ্ত

সাতক্ষীরায় কাভার্ড ভ্যান ভর্তি ১৮ লাখ টাকার মাদক জব্দ, গ্রেফতার ১

আপডেট সময় : ০৪:২৮:২০ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬