ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে মানহানিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩৩তম ব্যাচের শিক্ষার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী তন্ময় কুমার সাহা গত বৃহস্পতিবার এই নোটিশ পাঠান। নোটিশে আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে।
নোটিশে দাবি করা হয়েছে, ব্যারিস্টার ফুয়াদের বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে। এই সম্মানহানির দায়ে বিশ্ববিদ্যালয়ের তহবিলে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে। শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেও এই নোটিশের অনুলিপি দেওয়া হয়েছে।
এর আগে ব্যারিস্টার ফুয়াদের ওই মন্তব্যকে ‘ইতিহাসের ভুল ব্যাখ্যা’ ও ‘ঔদ্ধত্যপূর্ণ’ বলে অভিহিত করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনিও এই বক্তব্য দ্রুত প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার দাবি জানান। অন্যথায় কঠোর আইনি ও সাংগঠনিক পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 

























