বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন মামুন খন্দকার। রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খায়রুল আলম সুমনের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
মামুন খন্দকার ২৯তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন অভিজ্ঞ কর্মকর্তা। বরিশালে যোগদানের আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, বিদায়ী জেলা প্রশাসক খায়রুল আলম সুমনকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
উল্লেখ্য, বিদায়ী জেলা প্রশাসক খায়রুল আলম সুমনের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়নমূলক কাজে আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। বিশেষ করে গত নির্বাচনের সময় বিভিন্ন ভোটকেন্দ্র সংস্কারের নামে অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল। নতুন জেলা প্রশাসকের আগমনে বরিশালের প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জনবান্ধব পরিবেশ নিশ্চিত হবে বলে আশা করছেন স্থানীয় সচেতন নাগরিকরা।
রিপোর্টারের নাম 























