ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করল শ্রমিক কল্যাণ ফেডারেশন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র-শ্রমিক-জনতার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী স্মরণে মাসব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং আহত ও পঙ্গুত্ববরণকারীদের সম্মানে আগামী ৫ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৬ পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল, শহীদ ও আহত শ্রমিক পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ এবং অসচ্ছল শ্রমিক সন্তানদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। এছাড়া সুবিধাবঞ্চিতদের মাঝে খাদ্য সহায়তা প্রদান, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং আন্দোলনে শ্রমিকদের অবদান নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। একইসঙ্গে বিগত সরকারের আমলে সংঘটিত গুম, খুন, অর্থপাচার ও দুর্নীতির বিচার এবং জুলাই হত্যাকাণ্ডের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশব্যাপী পেশাভিত্তিক শ্রমিক সমাবেশ ও গণ-মিছিলের ডাক দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে দেড় সহস্রাধিক মানুষ জীবন দিয়েছেন, যার মধ্যে ১৪৯ জনই ছিলেন শ্রমিক। এছাড়া প্রায় ৩০ হাজারের বেশি মানুষ আহত ও পঙ্গুত্ববরণ করেছেন। সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লসকর মো. তসলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ, মুজিবুর রহমান ভুঁইয়া এবং সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাখাইনে ফের বিমান হামলা, কাঁপছে টেকনাফ সীমান্ত

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করল শ্রমিক কল্যাণ ফেডারেশন

আপডেট সময় : ১১:০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬