ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

সুন্দরগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮৬ পরিবার পেল সরকারি আর্থিক সহায়তা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৮৬টি পরিবারের মাঝে সরকারি আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় এই কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে মোট ৮ লাখ টাকার চেক তুলে দেন স্থানীয় সংসদ সদস্য মো. মাজেদুর রহমান।

আর্থিক সহায়তার পাশাপাশি এদিন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দহবন্দ ও শান্তিরাম ইউনিয়নের মোট ৪২৪টি পরিবারের মাঝে সরকারিভাবে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ করা হয়। চেক বিতরণকালে সংসদ সদস্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত হন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য মো. মাজেদুর রহমান বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অঙ্গীকার। প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই আর্থিক সহায়তা ও খাদ্য সহায়তা মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাখাইনে ফের বিমান হামলা, কাঁপছে টেকনাফ সীমান্ত

সুন্দরগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮৬ পরিবার পেল সরকারি আর্থিক সহায়তা

আপডেট সময় : ১১:০৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬