সুনামগঞ্জ পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য নতুন কোনো কর আরোপ ছাড়াই ৫৪ কোটি ১৫ লাখ ৬৩ হাজার ৬৩৩ টাকার বাজেট ঘোষণা করেছে। সোমবার দুপুরে সুনামগঞ্জ পৌরসভার হলরুমে পৌর প্রশাসক অসীম চন্দ্র বনিক এই বাজেট ঘোষণা করেন।
নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পৌরসভার নিজস্ব রাজস্ব ও উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৪৫ কোটি ৩৮ লাখ টাকা এবং স্থিতি রয়েছে ৮ কোটি ৭৭ লাখ ৬৩ হাজার ৬৩৩ টাকা। গত ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত সংশোধনী বাজেট ছিল ৩৬ কোটি ১২ লাখ ২৬ হাজার ১৭৮ টাকা। যা গত অর্থ বছরের বাজেটের চেয়ে চলতি অর্থ বছরের বাজেট ৮ কোটি ৭৭ লাখ ৬৩ হাজার টাকা বেশি। এবারের বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ২৬ কোটি ৬৫ লাখ ৬৩ হাজার ৫৩৩ টাকা।
পৌর প্রশাসক অসীম চন্দ্র বনিক জানান, বৃক্ষরোপণ, স্বাস্থ্য, পয়ঃপ্রণালী, ক্রীড়া এবং সংস্কৃতি খাতসহ নতুন নতুন প্রকল্পের উন্নয়নে বাজেট বৃদ্ধি করা হয়েছে। এই বাজেটে বঞ্চিত ও অনুন্নত বিষয়াদিকে প্রাধান্য দেওয়া হবে। এছাড়াও, পৌরসভার নাগরিকদের সেবার মান বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, শহর ও খালগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং বাসযোগ্য পৌর এলাকা গঠনসহ জনবান্ধব কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়ার কথা জানানো হয়েছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌরসভা কার্যালয়ের হিসাব রক্ষক সন্তোষ কূমার দাসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) কালী কৃষ্ণ পাল, সার্ভেয়ার আলী প্রমুখ।
রিপোর্টারের নাম 















