ঢাকা ০২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

রাজনগরে প্রাইভেট কার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-ছেলের মৃত্যু, আহত ৪

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৪১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের রাজনগরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের মা ও ছেলে। মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মুন্সিবাজার এলাকায় একটি প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনায় একই পরিবারের আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন—উপজেলার উত্তরভাগ ইউনিয়নের বড়দল গ্রামের শাহ ইদ্রিস আলীর স্ত্রী কানিজা বেগম (৫৫) ও তার ছেলে শাহ জুবের আলী। স্থানীয়রা জানান, রাতে পরিবারের সদস্যদের নিয়ে সিএনজিযোগে বাড়ি ফিরছিলেন ইদ্রিস আলী। পথে মুন্সিবাজার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী প্রাইভেট কারের সঙ্গে তাদের বহনকারী অটোরিকশাটির সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদ ভুঁইয়া জানান, দুর্ঘটনায় আহত বাকি চারজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিখোঁজ বিকাশ ব্যবসায়ীর লাশ উদ্ধার, পরিকল্পিত হত্যার সন্দেহ

রাজনগরে প্রাইভেট কার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-ছেলের মৃত্যু, আহত ৪

আপডেট সময় : ১২:৪১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬