সরকার বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৩৪ জন ব্যক্তিগত ও প্রশাসনিক কর্মকর্তাকে নন-ক্যাডার সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে। বৃহস্পতিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে গণ্য হবেন এবং জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী নবম গ্রেডে বেতন-ভাতা পাবেন। পরবর্তীতে নিয়মানুযায়ী তাদের পদায়ন করা হবে।
উল্লেখ্য, নন-ক্যাডার পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা উপ-সচিব (নন-ক্যাডার) পদ পর্যন্ত পদোন্নতি পেতে পারেন।
রিপোর্টারের নাম 



















