পূর্ব জেরুজালেমের ওল্ড সিটিতে অবস্থিত ঐতিহাসিক আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলি পুলিশের কড়া পাহারায় জোরপূর্বক প্রবেশ করেছে একদল ইসরাইলি বসতি স্থাপনকারী। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, বসতি স্থাপনকারীরা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে সেখানে তালমুদীয় (ধর্মীয়) আচার-অনুষ্ঠান সম্পন্ন করেছে, যা স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি করেছে।
আল-আকসা মসজিদ প্রাঙ্গণটি একটি মালভূমিতে অবস্থিত এবং মুসলিম বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত। এখানে রয়েছে আল-আকসা মসজিদ এবং সপ্তম শতাব্দীর ঐতিহাসিক ‘ডোম অব দ্য রক’ (কুব্বাত আস-সাখরা)। মুসলিম বিশ্বাস অনুযায়ী, এই পবিত্র স্থান থেকেই মহানবী হযরত মুহাম্মদ (সা.) মিরাজে গমন করেছিলেন।
১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের সময় ইসরাইল এই এলাকা দখল করে নেয় এবং পরবর্তীতে নিজেদের অন্তর্ভুক্ত করে। তবে ইসরাইলের এই অন্তর্ভুক্তি আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় অংশই স্বীকৃতি দেয়নি, যার ফলে এই পবিত্র স্থানটির মালিকানা ও নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘকাল ধরে বিতর্ক ও সংঘাত চলে আসছে। বসতি স্থাপনকারীদের এই ধরনের অনুপ্রবেশ প্রায়শই এই অঞ্চলে নতুন করে অস্থিরতা তৈরি করে।
রিপোর্টারের নাম 






















