ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

থাইল্যান্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৮ বৌদ্ধভিক্ষু নিহত, আহত ১৪

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে তীর্থযাত্রার সময় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত আটজন বৌদ্ধভিক্ষু নিহত হয়েছেন। বৃহস্পতিবার ঘটে যাওয়া এই ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন, যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, মুকদাহান প্রদেশের ৩৫ জন ভিক্ষু উবোন রাচাথানি প্রদেশের উদ্দেশে প্রায় ২৬০ কিলোমিটারের পদযাত্রায় অংশ নিয়েছিলেন। রাজধানী ব্যাংকক থেকে প্রায় ৬০০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত মুকদাহান থেকে যাত্রা শুরুর প্রায় ৩০ মিনিট পর এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। মুকদাহানের গভর্নর ওয়ারায়ান বুননারাত নিশ্চিত করেছেন যে, ঘটনাস্থলেই পাঁচজন ভিক্ষুর মৃত্যু হয় এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান।

স্থানীয় উদ্ধারকারী সংস্থা রুয়াম জাই মুকদাহান রেসকিউ অ্যাসোসিয়েশন প্রকাশিত নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যায়, ভিক্ষুরা সড়কের পাশে এক সারিতে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি পিকআপ ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায় এবং এই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ট্রাকটি চালাচ্ছিল মাত্র ১১ বছর বয়সী একটি ছেলে। তাকে হেফাজতে নেওয়া হয়েছে এবং রাষ্ট্রীয় শিশু সুরক্ষা কর্মকর্তারা পৌঁছানোর পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। দুর্ঘটনার কারণ এখনো তদন্তাধীন থাকলেও, জীবিত ভিক্ষুরা জানিয়েছেন যে তারা ট্রাকটিকে সড়কে এদিক-সেদিক দুলতে দেখেছিলেন, যা একপর্যায়ে রাস্তা থেকে ছিটকে গিয়ে তাদের আঘাত করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

‘জুলাই গণঅভ্যুত্থান’ শহীদদের স্মরণে সরকারি উদাসীনতা দুঃখজনক: জামায়াত নেতা

থাইল্যান্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৮ বৌদ্ধভিক্ষু নিহত, আহত ১৪

আপডেট সময় : ০৪:১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬