ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

বাংলায় আসছে জনপ্রিয় তুর্কি মেগাসিরিজ ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:১০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বীর এবং জেরুজালেম বিজয়ী মহাবীর সুলতান সালাহউদ্দিন আইয়ুবির জীবন ও সংগ্রাম নিয়ে নির্মিত তুরস্কের জনপ্রিয় মেগাসিরিজ ‘কুদুস ফাতিহি সেলাহাদিন আইয়ুবি’ এবার বাংলা ভাষায় সম্প্রচারিত হতে যাচ্ছে।

নাগরিক টিভি এবং জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এর যৌথ উদ্যোগে আজ, ২ আগস্ট থেকে এই ঐতিহাসিক সিরিজটি দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে। প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার, রাত ৮টায় নাগরিক টিভির পর্দায় এবং রাত ৯টায় ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে দর্শকরা উপভোগ করতে পারবেন এই মনোমুগ্ধকর সিরিজটি।

সিরিজটির মূল কাহিনি আবর্তিত হয়েছে ক্রুসেডারদের দখল থেকে পবিত্র শহর জেরুজালেম মুক্ত করার এক অবিস্মরণীয় যাত্রা নিয়ে। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার পেছনের রাজনৈতিক ও সামরিক সংগ্রাম, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং এই মহান সিপাহসালার বীরত্বগাঁথা এই সিরিজে সুনিপুণভাবে চিত্রিত হয়েছে। তুরস্কে তুমুল জনপ্রিয়তা পাওয়া এই মেগাসিরিজটিতে বিশাল সেট, চমৎকার সিনেমাটোগ্রাফি, দুর্দান্ত অ্যাকশন দৃশ্য এবং অভিনয়শিল্পীদের সাবলীল অভিনয়ের মাধ্যমে দ্বাদশ শতাব্দীর সেই ঐতিহাসিক প্রেক্ষাপটকে দর্শকদের সামনে জীবন্ত করে তোলা হয়েছে।

সংবাদ সম্মেলনে নাগরিক টিভি এবং বঙ্গ-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সিরিজের বাংলা সংস্করণের অফিশিয়াল ট্রেলার এবং পোস্টার উন্মোচন করা হয়, যা উপস্থিত সবার মধ্যে বিপুল উৎসাহ তৈরি করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

‘জুলাই গণঅভ্যুত্থান’ শহীদদের স্মরণে সরকারি উদাসীনতা দুঃখজনক: জামায়াত নেতা

বাংলায় আসছে জনপ্রিয় তুর্কি মেগাসিরিজ ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’

আপডেট সময় : ০৪:১০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬