বর্তমান সময়ের জনপ্রিয় নাট্যাভিনেত্রী অহনা রহমান নিজেকে একজন দক্ষ ও গুণী শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। গল্পের প্রয়োজনে যেকোনো চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের জন্য নির্মাতাদের কাছে তিনি এখন ভরসার নাম। সম্প্রতি ইউটিউবে মুক্তি পাওয়া তার বেশ কিছু নাটক দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
অহনার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে ‘জামাই কিছুই বোঝে না’, ‘বউয়ের পতন’, ‘অশান্তির সংসার’, ‘ভুল মানুষের ঘর’, ‘নিয়তির খেলা’ এবং ‘বিলকিসের ভাতের হোটেল’। প্রতিটি নাটকেই ভিন্ন ভিন্ন আঙ্গিকে নিজেকে তুলে ধরেছেন এই অভিনেত্রী। বিশেষ করে ‘নিয়তির খেলা’ ও ‘বিলকিসের ভাতের হোটেল’ নাটকে তার অভিনয় প্রশংসা কুড়াচ্ছে।
নিজের কাজ প্রসঙ্গে অহনা জানান, এখন তিনি শুধু অভিনয়ের খাতিরে অভিনয় করেন না। চিত্রনাট্য এবং নিজের চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য যথেষ্ট শ্রম দেন। সহশিল্পী কে হবেন, তা নিয়ে কোনো মাথাব্যথা নেই তার। পরিচালকের পছন্দের ওপর আস্থা রেখে পেশাদারিত্বের সঙ্গে নিজের কাজটুকু করতে চান তিনি।
রিপোর্টারের নাম 

























