ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়ায় আসিফ আলতাফের ‘বাবা’ গান সাড়া ফেলেছে

‘জানি তোমার চলার পথটা কখনো ছিল না তো মসৃণ/ তবু আমার স্কুলের জামাটা ছিল আজীবন রঙিন/ আমার মাথার ‍উপরে ছাতা আকাশ তোমার মাথায়/ তবু আমার চোখের স্বপ্নেরা ভাসে তোমার চোখের পাতায়…’ এমন হৃদয়স্পর্শী কথায় প্রজন্মের শিল্পী আসিফ আলতাফ গেয়েছেন ‘বাবা’ শিরোনামে একটি গান। গানটির লেখা ও সুর সংযোজন করেছেন শিল্পী নিজেই।

বাবা দিবস উপলক্ষে গত সপ্তাহে ‘আসিফ আলতাফ অফিসিয়াল’ ইউটিউব চ্যানেল এবং শিল্পীর ব্যক্তিগত প্রোফাইলে গানটির একটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি মিউজিক ভিডিও মুক্তি পায়। মুক্তির পর গানটি শুনে দর্শক-শ্রোতারা আবেগাপ্লুত হয়ে পড়েছেন।

শ্রোতারা গানটির ভূয়সী প্রশংসা করে কমেন্ট বক্সে তাদের অনুভূতি প্রকাশ করেছেন। হাসান মাহমুদ নামে এক দর্শক লিখেছেন, ‘আহা! কেবলই মুগ্ধতা। চোখে পানি এনে দিলে। মনটা জুড়িয়ে গেলো।’ অনিক বণিক নামে আরেক দর্শক লিখেছেন, ‘গানটা আসলেই হৃদয় ছুয়ে গেছে। প্রত্যেকটা কথাতেই আলাদা আবেগ কাজ করছে। বাবা কে খুব বেশি মিস করছি। আমাদের যাদের বাবা নাই তারাই জানি আমাদের জীবন টা কত কঠিন। প্রত্যেক বাবাকেই জানাই বাবা দিবসের শ্রদ্ধা ও শুভেচ্ছা।’ আরিফা নিশাত নামের একজন নারী দর্শক লিখেছেন, ‘কি অপূর্ব কম্পোজিশন ভাইয়া! খুবই সুন্দর একটা কাজ, যেমন কথা আর সুর তেমন ভিডিও! চোখে পানি এসে গেল।’ ফরিদ নামের একজন লিখেছেন, ‘চমৎকার সুর, ছন্দ আর বাস্তবতায় পরিপূর্ণ। গান নয় যেন পুরোনো স্মৃতি গাঁথা মুক্তোর দানা। মনে করিয়ে দেয় বাবার আদর, স্নেহ, ভালোবাসার সময়গুলো। অসাধারণ উপলব্ধি উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।’

গানটি প্রসঙ্গে আসিফ আলতাফ বলেন, ‘আমরা বিভিন্ন শ্রেণি পেশার মানুষ হলেও বাবা নিয়ে আমাদের সবার অনুভূতি প্রায় একই। বাবা হলো একজন বটবৃক্ষ, যিনি নিজেকে রোদে পুড়িয়ে আজীবন সন্তানকে ছায়া দেন। এই গানে বাবাকে নিয়ে আমি কেবল আমার অনুভূতিটাই প্রকাশ করতে চেয়েছি। কিন্তু গানটা মুক্তির পর দেখলাম সব ধরনের শ্রোতা-দর্শক গানটা পছন্দ করেছেন। তারমানে বাবাকে নিয়ে এই অনুভূতি কেবল আমার একার না। দেশের সবার। গানটা সবার ভালো লাগছে- দিনশেষে, শিল্পী হিসেবে এটাই বড় প্রাপ্তি। সবার বাবা ভালো থাকুক।’

উল্লেখ্য, আসিফ আলতাফ ক্যারিয়ারের শুরুতে ‘জুতো’ এবং ‘যন্ত্র’ গান দিয়ে পরিচিতি লাভ করেন। তিনি জীবনমুখী গানের শিল্পী নচিকেতা চক্রবর্তীর সঙ্গে ‘কাঁটাতার’, ‘লক্ষ্য একই’ নামের দুটি গান করেছেন। এছাড়াও তিনি ন্যান্সির সঙ্গে ‘সুবহি সাদিক’, লগ্নজিতা চক্রবর্তীর সঙ্গে ‘দূরত্ব’ ও ‘প্রেমে পড়ি’ শিরোনামের গান উপহার দিয়েছেন। তার গাওয়া ‘টাকা’ গানটিও শ্রোতাদের মাঝে বেশ সাড়া ফেলেছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোবাইল নয়, কোরআনেই হোক শৈশবের শুরু

কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়ায় আসিফ আলতাফের ‘বাবা’ গান সাড়া ফেলেছে

আপডেট সময় : ০৭:২১:১৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬