ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

স্পাইডার-ম্যানের টিজারে মেসির উপস্থিতি: পারিশ্রমিক নিয়ে বিশ্বজুড়ে তোলপাড়

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ফুটবল মাঠের জাদুকর লিওনেল মেসি এবার হাজির হলেন রূপালি পর্দার সুপারহিরো জগতে। সনি পিকচার্সের আসন্ন সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর একটি প্রচারণামূলক টিজারে টম হল্যান্ডের সঙ্গে দেখা গেছে এই আর্জেন্টাইন মহাতারকাকে। টিজারে মেসিকে একটি কফিশপে সাধারণ পোশাকে দেখা যায়, যেখানে তিনি পিটার পার্কারের সঙ্গে আলাপচারিতায় জানান যে তিনি স্পাইডার-ম্যানকে খুঁজছেন।

এই সংক্ষিপ্ত উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিশেষ করে মেসির পারিশ্রমিক নিয়ে চলছে জোর আলোচনা। বিভিন্ন অসমর্থিত সূত্রে দাবি করা হচ্ছে, এই ছোট একটি টিজারে অভিনয়ের জন্য মেসি প্রায় ১৫ মিলিয়ন মার্কিন ডলার বা ১৮৩ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। তবে সনি পিকচার্স বা মেসির পক্ষ থেকে এখন পর্যন্ত অর্থের বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রদান করা হয়নি।

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের চতুর্থ এই স্পাইডার-ম্যান চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ডেসটিন ড্যানিয়েল ক্রেটন। ফুটবল ও হলিউডের এই অনন্য মেলবন্ধন ভক্তদের মধ্যে দারুণ উত্তেজনার সৃষ্টি করেছে। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ৩১ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাবে এই বহুল প্রতীক্ষিত সিনেমাটি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিরক্ষা শিল্পে তুরস্কের বড় লাফ: রপ্তানি ছাড়াল ১০ বিলিয়ন ডলার

স্পাইডার-ম্যানের টিজারে মেসির উপস্থিতি: পারিশ্রমিক নিয়ে বিশ্বজুড়ে তোলপাড়

আপডেট সময় : ১১:৩১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬