ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

নেত্রকোণার পূর্বধলায় নদীতে ডুবে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, শোকের ছায়া

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় ধলাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে শিশুটির লাশ উদ্ধার করা হলে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। নিহত হোসাইন (১০) আগিয়া ইউনিয়নের কালডোয়ার দক্ষিণপাড়া গ্রামের রুক্কু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার দুপুর ১টার দিকে হোসাইন তার দুই বন্ধু সাইমন (৬) ও আরিয়ানকে (১০) নিয়ে কালডোয়ার পশ্চিমপাড়া এলাকার ধলাই নদীতে গোসল করতে নামে। সাঁতার না জানায় একপর্যায়ে তিনজনই পানিতে তলিয়ে যেতে শুরু করে। এ সময় সাইমনের বড় বোন আখি (১৪) তাদের খুঁজতে এসে নদীতে ভাসতে দেখে দ্রুত পানিতে নেমে সাইমন ও আরিয়ানকে উদ্ধার করতে সক্ষম হলেও হোসাইন নিখোঁজ হয়।

খবর পেয়ে পূর্বধলা ফায়ার সার্ভিসের সদস্যরা এবং ময়মনসিংহ থেকে আসা ডুবুরি দল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ সময় অনুসন্ধান করেও হোসাইনের সন্ধান না মেলায় সন্ধ্যায় অভিযান স্থগিত করা হয়। ঘটনাস্থল পরিদর্শন করেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম এবং পরদিন পুনরায় উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হোসাইনের বাবা রুক্কু মিয়া ও স্বজনরা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার ভাটিতে হোসাইনের লাশ ভাসতে দেখেন তার বাবা। পরে তিনি নিজেই লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে শিশুটির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরে মাদক মামলার আলামত কমাতে ঘুষ লেনদেন, সিপাহির ভিডিও নিয়ে তোলপাড়

নেত্রকোণার পূর্বধলায় নদীতে ডুবে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, শোকের ছায়া

আপডেট সময় : ০৭:২৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬