ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা বাতিল: মহাসড়ক অবরোধ, ৪০ কিলোমিটার যানজট

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন তার অনুসারীরা। মঙ্গলবার বিকেলে সীতাকুণ্ডের একাধিক পয়েন্টে বড় বড় গাছ কেটে সড়কে ফেলে এবং মালবাহী গাড়ির চালকদের বাধ্য করে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর ফলে প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যা হাজার হাজার মানুষকে সীমাহীন ভোগান্তিতে ফেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে উপজেলার ছোট দারোগারহাটে আন্দোলনকারীরা ইলেকট্রনিক করাত দিয়ে মহাসড়কের পাশের গাছ কেটে সেগুলোর গুঁড়ি সড়কের ওপর ফেলে অবরোধ শুরু করে। পরবর্তীতে বাড়বকুণ্ড ও কুমিরা ইউনিয়ন এলাকায়ও একই কায়দায় সড়কে গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় লেনে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।

অবরোধের কারণে সড়কে শত শত যানবাহন আটকা পড়ে। অফিসগামী, যাত্রী ও পণ্য পরিবহনকারী অসংখ্য মানুষ দীর্ঘ সময় ধরে আটকা পড়ে চরম দুর্ভোগ পোহান। ৪০ কিলোমিটার দীর্ঘ এই যানজট জনজীবনে ব্যাপক প্রভাব ফেলে।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আলিদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরের দিকে মহাসড়কের দুইপাশে গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেয় কিছু লোক। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং অবরোধকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙন: বকশীগঞ্জে মানববন্ধন, স্থায়ী সমাধানের দাবি

চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা বাতিল: মহাসড়ক অবরোধ, ৪০ কিলোমিটার যানজট

আপডেট সময় : ০৬:১৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬