ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙন: বকশীগঞ্জে মানববন্ধন, স্থায়ী সমাধানের দাবি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকায় ভয়াবহ নদী ভাঙন রোধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার দুপুরে মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভাটি কলকিহারা, বাঘাডোবা, ফকিরপাড়া, শান্তিনগরসহ আশেপাশের বিভিন্ন এলাকার কয়েক শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন, আমিনুল ইসলাম ও লেপু মিয়া বক্তব্য রাখেন। তারা জানান, দীর্ঘদিন ধরে ব্রহ্মপুত্র নদের অব্যাহত ভাঙনের কারণে মেরুরচর ইউনিয়নের ফকিরপাড়া, শান্তিনগর, বাঘাডোবা ও ভাটি কলকিহারা গ্রামসহ প্রায় চার কিলোমিটার এলাকা জুড়ে বসতবাড়ি, ফসলি জমি এবং অসংখ্য গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এর ফলে শত শত পরিবার সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। বক্তারা আরও বলেন, নদীর তীব্র ভাঙনের কারণে পাঁচটি গ্রাম মানচিত্র থেকে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রতিদিনই নতুন নতুন এলাকা নদীগর্ভে চলে যাচ্ছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করলেও এখন পর্যন্ত ভাঙন প্রতিরোধে স্থায়ী ও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

মানববন্ধন থেকে অবিলম্বে ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ ও প্রয়োজনীয় প্রতিরক্ষা প্রকল্প বাস্তবায়নের দাবি জানানো হয়। পাশাপাশি সরকার এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপির জরুরি হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী। দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ না করা হলে আরও বৃহত্তর কর্মসূচি পালনেরও ঘোষণা দেন অংশগ্রহণকারীরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরে মাদক মামলার আলামত কমাতে ঘুষ লেনদেন, সিপাহির ভিডিও নিয়ে তোলপাড়

ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙন: বকশীগঞ্জে মানববন্ধন, স্থায়ী সমাধানের দাবি

আপডেট সময় : ০৭:২৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬