ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

আসলাম চৌধুরীর নির্দেশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার

চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের রায়ের প্রতিবাদে সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন তার সমর্থকরা। তবে দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের শান্ত থাকার এবং জনদুর্ভোগ লাঘবে অবরোধ প্রত্যাহারের নির্দেশ দেন আসলাম চৌধুরী। তার নির্দেশ পাওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

এর আগে মঙ্গলবার বিকেলে আদালতের রায়ের খবর ছড়িয়ে পড়লে সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা বড়দারোগাহাট, কুমিরা, ভাটিয়ারীসহ বিভিন্ন পয়েন্টে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে ব্যারিকেড সৃষ্টি করে। এতে দেশের প্রধান এই অর্থনৈতিক করিডোরে প্রায় ৫০ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। কয়েক ঘণ্টা পর আসলাম চৌধুরীর আহ্বানে সাড়া দিয়ে নেতাকর্মীরা সড়ক ছেড়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরে মাদক মামলার আলামত কমাতে ঘুষ লেনদেন, সিপাহির ভিডিও নিয়ে তোলপাড়

আসলাম চৌধুরীর নির্দেশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার

আপডেট সময় : ০৭:২০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬