বরিশালের মুলাদী পৌর এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় মো. তাজেম আলী হাওলাদার (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে মুলাদী-মৃধারহাট সড়কের চরডিগ্রী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত তাজেম আলী ওই এলাকার মৃত বজলু হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে মাথায় ও শরীরে গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় মোটরসাইকেল চালকও আহত হয়েছেন বলে জানা গেছে।
রিপোর্টারের নাম 

























