ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

বুধবার থেকে সরকারি সব রাজস্ব ও প্রাপ্তি জমা দিতে হবে ‘এ-চালান’ পদ্ধতিতে

সরকারি সব ধরনের রাজস্ব ও প্রাপ্তি জমার ক্ষেত্রে আগামী বুধবার থেকে ‘এ-চালান’ ব্যবস্থা বাধ্যতামূলক করেছে সরকার। এর ফলে দীর্ঘদিনের সনাতন পদ্ধতির ট্রেজারি চালানের আনুষ্ঠানিক অবসান ঘটছে। নতুন অর্থবছরের প্রথম দিন থেকেই দেশের সব মন্ত্রণালয়, অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে এই ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে।

অর্থ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আর্থিক স্বচ্ছতা বৃদ্ধি এবং সরকারি নগদ অর্থ ব্যবস্থাপনাকে আধুনিক ও গতিশীল করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে এ-চালান ছাড়া অন্য কোনো মাধ্যমে সরকারি অর্থ সংগ্রহ বা জমা দেওয়া যাবে না। একই সাথে বাণিজ্যিক ব্যাংকগুলোতে থাকা সরকারি অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্টে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, এ-চালান পদ্ধতি চালুর পর থেকে সরকারি কোষাগারে রাজস্ব আদায়ের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত ২০২৫-২৬ অর্থবছরে এই পদ্ধতির মাধ্যমে ৪ লাখ কোটি টাকার বেশি জমা হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি। প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থা সরকারি আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরে মাদক মামলার আলামত কমাতে ঘুষ লেনদেন, সিপাহির ভিডিও নিয়ে তোলপাড়

বুধবার থেকে সরকারি সব রাজস্ব ও প্রাপ্তি জমা দিতে হবে ‘এ-চালান’ পদ্ধতিতে

আপডেট সময় : ০৭:২৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬