ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

দীর্ঘ ৩৯ বছরের শিক্ষকতা শেষে মতলবে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

চাঁদপুরের মতলব উত্তরের ১২৪ নম্বর নন্দলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখরঞ্জন বিশ্বাস দীর্ঘ প্রায় ৩৯ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনেছেন। কর্মজীবনের শেষ দিনে তাকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও এক আবেগঘন সংবর্ধনার মাধ্যমে বিদায় জানানো হয়। পরে ফুলে সজ্জিত একটি প্রাইভেট কারে করে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী তাকে বাড়িতে পৌঁছে দেন, যা এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।

সোমবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকের কর্মময় জীবনের নানা স্মৃতিচারণ করেন। এ সময় অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তাদের চোখে অশ্রু দেখা যায়।

বিদায়ী বক্তব্যে সুখরঞ্জন বিশ্বাস তার দীর্ঘ শিক্ষকতা জীবনের সুখ-দুঃখের নানা স্মৃতি তুলে ধরেন এবং সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমান, চরপাথালীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীকৃষ্ণ পাল, সহকারী শিক্ষক সমিতির সভাপতি আব্দুল বাতেন, উপজেলা স্কাউট কমিশনার শাহজাহান, স্কাউট সম্পাদক আক্তার হোসেন, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান সহ অন্যান্যরা বক্তব্য দেন।

জানা গেছে, সুখরঞ্জন বিশ্বাস ১৯৮৭ সালের ১০ অক্টোবর সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর বিভিন্ন বিদ্যালয়ে দায়িত্ব পালনের পর ২০০৭ সালের ১ নভেম্বর নন্দলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং সুদীর্ঘ সময় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। সহকর্মীরা জানান, সুখরঞ্জন বিশ্বাস শুধু একজন দক্ষ প্রধান শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন বিদ্যালয়ের একজন প্রকৃত অভিভাবক ও সবার প্রিয় মানুষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিংবদন্তি শিল্পী মুস্তাফা মনোয়ারের চিরবিদায়: শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত

দীর্ঘ ৩৯ বছরের শিক্ষকতা শেষে মতলবে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

আপডেট সময় : ০৫:০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬