ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ঈশ্বরদীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: শিক্ষকের বিদায় অনুষ্ঠানে হামলা ও ভাঙচুর

পাবনার ঈশ্বরদীতে বিএনপির অভ্যন্তরীণ গ্রুপিংয়ের জেরে এক শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সলিমপুর ইউনিয়নের জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এতে অনুষ্ঠান পণ্ড হওয়ার পাশাপাশি বিদ্যালয়ের আসবাবপত্র ও খাবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহুরুল ইসলামের অবসর উপলক্ষে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে পাবনা জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সরদারকে প্রধান অতিথি করায় ক্ষুব্ধ হন অন্য একটি পক্ষ। অভিযোগ উঠেছে, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের অনুসারীরা লাঠিসোটা নিয়ে মঞ্চে হামলা চালায় এবং চেয়ার-টেবিল ভাঙচুর করে। হামলাকারীরা অনুষ্ঠানের জন্য রান্না করা খাবারও নষ্ট করে ফেলে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. ফজলুর রহমান এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, রাজনৈতিক বিরোধের জেরে শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের হামলা অত্যন্ত লজ্জাজনক। এতে বিদ্যালয়ের প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। যদিও হামলায় কেউ গুরুতর আহত হননি, তবে এই ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় ব্রাজিলের জয় উদ্‌যাপনে বিশৃঙ্খলা, বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

ঈশ্বরদীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: শিক্ষকের বিদায় অনুষ্ঠানে হামলা ও ভাঙচুর

আপডেট সময় : ০৭:২২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬